• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৪:৩০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন কারিকুলাম কতটা কার্যকরী’ শীর্ষক সম্মেলন

১ মার্চ ২০২৪ সকাল ০৯:০০:০৭

নোয়াখালীতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন কারিকুলাম কতটা কার্যকরী’ শীর্ষক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন কারিকুলাম কতটা কার্যকরী’ শীর্ষক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়।

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকার দেশব্যাপী ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ চালু করেছে। শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পড়ানোর পাশাপাশি মুখস্থনির্ভরতার পরিবর্তে দক্ষতা, সৃজনশীলতা, জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করে বিদ্যালয়টি।

Ad
Ad

এম রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অজিত দেব।

Ad

বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফম বাবুল বাবুসহ উপজেলার স্কুল, মাদরাসা, কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫


Follow Us