• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৭:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বদরগঞ্জে আটক ভারতের মুখপোড়া হনুমান

১০ মার্চ ২০২৪ সকাল ০৮:৫০:১৩

বদরগঞ্জে আটক ভারতের মুখপোড়া হনুমান

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ পৌর শহরের যোগীপাড়ায় একটি মুখ পোড়া হনুমান ধরেছেন এলাকাবাসী। বর্তমানে হনুমানটি যোগীপাড়ার আব্বারু রায়ের শয়ন ঘরে অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে ৯ মার্চ শনিবার রাতে যোগী পাড়া নামক গ্রামে।

Ad

স্থানীয় ওয়ার্ড কমিশনার মানিক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবারের খোঁজে মুখপোড়া হনুমান লোকালয়ে প্রবেশ করেছে। শুনেছি, তারা সংখ্যায় তিন-চারটি রয়েছে। তারা ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে তিনি জানিয়েছেন।

Ad
Ad

আব্বারু রায় জানান, শনিবার বিকেলের দিকে মুখপোড়া হনুমানটি গ্রামের দিকে আসতে থাকলে এলাকাবাসী ধাওয়া করে। এ সময় হনুমানটি আমার শয়ন ঘরের ভেতর এসে আশ্রয় নেয়।

ওই এলাকার আকতারুল ইসলাম জানান, তিন-চার দিন ধরে কয়েকটি হনুমানকে এলাকায় খাবারের সন্ধানে ঘুরতে দেখা গেছে। তার মধ্যে একটি ধরা পড়েছে।

বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, বিষয়টি বন সংরক্ষণ কর্মকর্তাকে জানানো হয়েছে।

বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় জানান, বিষয়টি আমার জানা নেই। তবে উপজেলা অফিসারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার জন্য জানানো হবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us