• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০১:১৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১০ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩৭:০৩

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ মার্চ রোববার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদফতরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার শাহানাজ পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামছুল হক প্রমুখ।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us