• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৫:১৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াগাঁও টাইগার ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

১৩ মার্চ ২০২৪ সকাল ০৯:৫২:১২

নোয়াগাঁও টাইগার ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে নোয়াগাঁও টাইগার ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Ad

১২ মার্চ মঙ্গলবার বিকেলে পৌরসভার ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় নোয়াগাঁও টাইগার ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, অসহায়দের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও অর্ধশত পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Ad
Ad

ক্লাবের সভাপতি মো. জানে আলম জানান, টাইগার ক্লাব সমাজিক বিভিন্ন কাজে সবসময় মানুষের পাশে থাকেন। আমাদের সংগঠনের কিছু সদস্য প্রবাসে থাকেন, তাদের আর্থিক সহযোগিতায় ও দিকনির্দেশনায় সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে ক্লাবটি।

সংগঠনের সভাপতি আরও বলেন, প্রতিবছরের ন্যায় নোয়াগাঁও টাইগার ক্লাব বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্য প্রবাসী ভাইদের সহযোগিতায় গরীব অসহায়দের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক নানান অবক্ষয়ের কথা তুলে ধরে জানে আলম জানান, এলাকায়  মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করে থাকেন তারা।  অসহায়, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন, এ উন্নয়নমূলক কর্মকাণ্ড নোয়াগাঁও টাইগার ক্লাবের ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩১:০১

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৫:২৭


সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:১৭


নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


Follow Us