• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:৫২ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১৬ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৯:২৫

কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি ও বের জাল ধ্বংস করা হয়েছে।

Ad

১৫ মার্চ শুক্রবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসব জাল ধ্বংস করা হয়।

Ad
Ad

জানা গেছে, পাখিমারা খালে অবৈধভাবে চায়না দুয়ারি ও বের জাল দিয়ে কিছু প্রভাবশালী লোকজন মাছ শিকার করতো। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিম ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এই অবৈধ জালগুলো জব্দ করা হয়। পরে স্থানীয়দের সম্মুখেই সেগুলো পোড়ানো হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, এই নীলগঞ্জ ইউনিয়ন উন্নত একটি কৃষি প্রধান ইউনিয়ন। এখানে শত শত কৃষক এই খালের দুই পারে কৃষি কাজ করে থাকেন। কিন্তু কিছু প্রভাবশালী লোকজন অবৈধ জাল ব্যবহার করে খালের পানির প্রবাহ আটকিয়ে রেখেছিলেন। আজকে এই খালগুলো উন্মুক্ত রাখা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভিযান চালিয়ে পাঁচটি পয়েন্ট থেকে ২০ হাজার মিটার দল জব্দ করা হয়েছে।

ইউএনও জাহাঙ্গীর হোসেন আরও জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৭:০৭

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৪:৫৪

ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:১৯

ভোট দিলেন নাহিদ ইসলাম
ভোট দিলেন নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭:২৭


Follow Us