• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০০:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৯ মার্চ ২০২৪ সকাল ১১:১০:২০

বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুরে নিজ বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে জাহিদ খান ঝলক (২৬) নামের এক ছাত্রলীগ নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রা হ‌য়ে‌ছে। তার প্রতিপক্ষরা এই হত‌্যায় জ‌ড়িত ব‌লে অভিযোগ উঠে‌ছে।

Ad

১৮ মার্চ সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় জা‌হি‌দের নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝলক উপ‌জেলার স‌লিমাবা‌দ মধ‌্যপাড়া গ্রা‌মের ছামিনুর রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

Ad
Ad

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম উদ্দিন জানান, সোমবার রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us