• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৭:৪৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কদমতলী প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার আয়োজন

৩০ মার্চ ২০২৪ সকাল ১০:১৩:৪৮

কদমতলী প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার আয়োজন

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কদমতলী থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ থানা এলাকায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক নব অভিযান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আব্দুল আজিজ মাহফুজ এতে সভাপতিত্ব করেন। 

Ad

২৯ মার্চ শুক্রবার বিকেল ৪টায় রাজধানী ঢাকার ৬০নং ওয়ার্ডের রায়েরবাগ এলাকার পুতুল বাড়ি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কদমতলী থানার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
Ad

কদমতলী থানা প্রেসক্লাবকে বিভক্ত না করে প্রেসক্লাবটিকে একটি জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানান সকলে। এ সময় ব্যালটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে থানার সাংবাদিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে থানার সাংবাদিকবৃন্দ সহমত প্রকাশ করেন।

ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদ পরবর্তী সময় একটি পুনর্মিলণী আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে নগরীর ৬০নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের স্থানীয় রাজনীতিবীদরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কদমতলী থানার এ প্রতিষ্ঠানটি ২০০৯ সালের রেজিস্ট্রেশন ভুক্ত (৯৬৬০) প্রেসক্লাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১




এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৬:০২



Follow Us