• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৪৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

৩০ মার্চ ২০২৪ দুপুর ০২:২৫:৩০

ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর গোস্ত বিক্রির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

৩০ মার্চ শনিবার মধুখালী বাজারের পাশে এর উদ্বোধন করা হয়। এখান থেকে ১শ' টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর গোস্ত  কিনতে পারবেন সাধারণ মানুষ।

Ad
Ad

এ সময় মন্ত্রী বলেন, নানা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রাণিসম্পদ মন্ত্রণালয় স্বল্পমূল্যে দুধ ও ডিম এবং কোথাও গোস্ত বিক্রির উদ্যোগ নিয়েছে।

Ad

মন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে সাত দিনব্যাপী এ ব্যবস্থা চালু থাকবে মধুখালীতে।

এ সময়  উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা প্রাণিসম্পদ ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬






Follow Us