• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩৫:৩১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কারাবন্দি হত্যা মামলার আসামির ঢামেকে মৃত্যু

১ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬:৫৩

কারাবন্দি হত্যা মামলার আসামির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় আটক মো. রহিম বিশ্বাস (৪৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মৃত রহিম বিশ্বাস মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি গ্রামের সৈয়দ আলী বিশ্বাস ছেলে।

১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাবন্দি রহিম বিশ্বাসকে (হাজতি নং-১০৪৪৩/২৪) গত ১৩ মার্চ মামলার চূড়ান্ত রায়ের জন্য মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us