• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৮:২২ (14-May-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ

৮ এপ্রিল ২০২৪ সকাল ১০:৩৬:০৭

নোয়াখালীতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কবিরহাট উপজেলায় মুজাহিদ মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে তালেবাত-তাফাজ্জাল ফাউন্ডেশনের সহযোগিতায় মধ্য সুন্দলপুর জামে মসজিদে তৃতীয় বার্ষিকীর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার, নগদ অর্থ  বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ত্রিশটি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Ad
Ad

৭ এপ্রিল রোববার বিকালে কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর মসজিদ ও মাদ্রাসার কার্যকর সভাপতি আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে অত্র জামে মসজিদের পেশ ইমাম মুফতি ক্বারী হামিদুল হকের পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ মুনীর।

Ad

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ রংমালা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা হেদায়েত উল্যাহ সিরাজী, ধন্যপুর জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, সাঈদীয়া মাদ্রাসা ও এতিমখানা, অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. জসিম উদ্দিন, মাদ্রাসাতুত্ তাকওয়ার হাফেজ মোহাম্মদ ক্বারী ইয়াসিন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us