• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

১০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫০:০৬

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: সনাতন ধর্মের অনুসারী হয়েও অসহায় দুস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে টানা পাঁচ বছর ধরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার। এরই ধারাবাহিকতায় এই রমজানেও পিরোজপুরের বিভিন্ন স্থানে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Ad

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। সুমন সিকদার ও তার দলের নেতাকর্মীরা শহরে ও বিভিন্ন উপজেলা ঘুরে ঘুরে অসহায় রোজাদার ব্যক্তিদদের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তার এ মহত উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের থেকে প্রশংসা কুড়িয়েছেন।

Ad
Ad

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, আমরা করোনা মহামারীর সময় থেকে শুরু করে প্রতি বছর রমজানে শহরের বিভিন্ন স্থানে আমাদের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পালন করে আসছি। রিকশাচালক, দিনমজুর অসহায় ব্যক্তিরা যেনো রমজানে না খেয়ে থাকে তাই আমাদের এ প্রচেষ্টা। আমরা মাসব্যাপী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি, আগামীতেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, ৫ বছর ধরে রমজান এলেই শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন সুমন ও তার দলের নেতাকর্মীরা। প্রতিদিন প্রায় দুই শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us