• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৪:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

১০ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৪৮:০৭

উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার মো. শহিদুল ইসলাম মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

Ad

১০ এপ্রিল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, ৯ এপ্রিল মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার শহিদুল উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের তাহের আলী মোল্লার ছেলে।

উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার বলেন, অভিযুক্ত শহিদুল মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘ দিন ধরে বরিশাল, ঢাকা-আরিচা মহাসড়কে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।

উল্লেখ্য, ২০১৬ সালে উজিরপুর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন। ওই সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করলে, আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ শেষে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ বলেন, অস্ত্র মামলায় গ্রেফতার এড়াতে শহিদুল ইসলাম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ এপ্রিল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us