• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৬:১৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত

১৩ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৫৬:৪৯

বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে আলোচনা ও পরে তর্ক-বিতর্কের জেরে কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হক (৪৫)।

১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এই ঘটনা ঘটে। আজিজুল খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। তার স্ত্রী ও ৪ মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে বরের বাবা মোহাম্মাদ আলী গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আংড়া এলাকার শাহাদাত মুন্সির সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছিলাম ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে যাচ্ছিলাম।

এ সময় মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। এরপর কথা বলার জন্য কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us