• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩০:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে মোটরসাইকেল-পাখি ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৫

১৫ এপ্রিল ২০২৪ সকাল ১০:৫৯:১৮

মেহেরপুরে মোটরসাইকেল-পাখি ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৫

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী ও শ্যালকসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

Ad

১৪ এপ্রিল রোববার রাত ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মোড়ভাঙ্গা এলাকার বাসিন্দা ও গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা।

হেলালের চাচা শ্বশুর জিয়াউদ্দিন বলেন, আকুবপুর গ্রামের হেলাল তার শ্বশুরবাড়ির দাওয়াত খেয়ে স্ত্রী জুই ও শ্যালক জীবনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মোড়ভাঙ্গা এলাকায় যাওয়ার জন্য বের হয়। পথি মধ্যে শুকুরকান্দি নামক স্থানে পৌঁছালে পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবরর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us