• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৪:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৯:৫৪

নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

Ad

রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুল আলম রাব্বির সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এই উৎসবের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাশরুল কাদের তাশিক।

Ad
Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।  

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী রামপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫ শতাধিক সাবেক-বর্তমান নেতৃবৃন্দের এ মিলনমেলা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটির স্মৃতিচারণ করে। মিলনমেলায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us