• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫৭:০৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১৭ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৫৪:৪৬

ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল বুধবার দুপুরে জনপ্রতিনিধি ও সুবিধাভোগীদের অংশগ্রহণে কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এটি অনুষ্ঠিত হয়। যেীথভাবে এ কর্মশলার আয়োজন করে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনা অধিদফতর। অবহিতকরণ কর্মশালাটির  বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

Ad
Ad

এ সময়  উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সহকারী পরিচালক ও ডিপিএম রফিকুল ইসলাম তালুকদার।

Ad

এছাড়া, কুড়িগ্রাম জেলা কনসালটেন্ট ডা. মনজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার প্রতিনিধি ডা. রোজিনা আক্তার, মেডিকেল অফিসার ফেরদৌসী খাতুনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us