• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:০০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

১৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২৬:৫৪

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি: সারাদেশে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Ad

১৭ এপ্রিল বুধবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Ad
Ad

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এছাড়া কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পরে তাহলে সঙ্গে সঙ্গে সেই মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হবে। 

দ্রুততম সময়ের মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।

মুজিবনগরের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মুজিবনগরকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধের স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে।

এ দিকে সকাল সাড়ে নয়টায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এরপরে আম্রকাননে জাকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, বিএনসিসি ও ছাত্রছাত্রীদের একাধিক দল কুচকাওয়াজ প্রদর্শন করেন। সকাল ১০টায় শেখ হাসিনা মঞ্চে শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভা। সেখানে বক্তৃতা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us