• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫০:৪৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে প্রাণিসম্পদ মেলা উপলক্ষে খামারিদের সম্মাননা প্রদান

১৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:০৭

পলাশে প্রাণিসম্পদ মেলা উপলক্ষে খামারিদের সম্মাননা প্রদান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা।

Ad

পলাশ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ শহীদ মিনার মাঠে এক মেলা উপলক্ষে উপজেলার খামারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পলাশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. শফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল্লাহ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আবু তাহের, মৎস্য কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাজু আর রহমানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও খামারীগণ উপস্থিত ছিলেন।

অতিথিরা মেলায় আগত খামারিদের স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন খামারিদের মাঝে সম্মাননা স্বরূপ সনদপত্র প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১




Follow Us