• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫১:৪০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

১৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৫৭

বীরগঞ্জে  প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি উপজেলার এ প্রদর্শনী অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ad

১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

Ad
Ad

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহাশিন, পৌরসভার মেয়র মোশারফ হোসেন, কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক, মৎস্য হ্যাচারীর ম্যানেজার শামসুজ্জামান, ডেইরি আসোসিয়েশনের সভাপতি শাহাবুদ্দিন বজির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ প্রমুখ।

প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, গারল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগী, কবুতর, লাভ বার্ডসহ নানা প্রজাতির পশু-পাখির সমারোহ ঘটে।

এছাড়া খামারিদের কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি মিল্কক্রিম সেপারেশন মেশিন, মিল্ক কোলিং মেশিন, মিল্কিং মেশিন, পুষ্টিগুণ সম্পন্ন নানা প্রকার পিঠাপুলি প্রদর্শন করা হয়েছে।

শেষে খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১




Follow Us