• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১২:৫৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে দ্বিখণ্ডিত বৃদ্ধা

২১ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০১:৩৩

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে দ্বিখণ্ডিত বৃদ্ধা

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে ফাইজুন্নেসা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারী দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেছেন।

২১ এপ্রিল রবিবার দুপুরে নরসিংদীর আরশীনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজুন্নেসা বেগম রায়পুরা উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী।

স্বজনরা জানান, স্বামীর বাড়ি রায়পুরার আদিয়াবাদ থেকে নরসিংদী শহরের সংগিতাস্থ তার মেয়ের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিতে আসেন।

রবিবার দুপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে আরশীগর রেল ক্রসিংয়ে আসলে ঢাকাগামী মালবাহী (পাথর বহনকারী) ট্রেনে কাটা পড়েন। এতে দেহটি দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃতু বরণ করেন তিনি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথরবহনকারী ট্রনেটি আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছে। এ সময় রেল সড়ক পারাপার করতে গিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

আমরা মরদেহ উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি বলেও জানান এই রেল কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us