• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩২:৩৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে প্রশান্তির বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:১৩

নড়াইলে প্রশান্তির বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

নড়াইল প্রতিনিধি: নড়াইলে প্রশান্তির বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটে নড়াইল পৌরসভার বাগবাড়ি মাঠে বিশেষ এই নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা মো. বায়েজীদ হোসেন।

নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে এ নামাজে অংশ নেন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।

দলমত নির্বিশেষে এ নামাজে অংশ নিয়ে প্রখর রোদে দাঁড়িয়ে সবাই আল্লার নিকট প্রশান্তির বৃষ্টি কামনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার, কলেজ শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us