• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:২০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

১ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:২৭

মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ্য হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Ad

১ মে বুধবার দুপুর দেড়টার দিকে সদরের উপজেলা পরিষদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সাজু মিয়া চালকের সহকারি (হেলপার) ছিলেন। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের একজন সদস্য।

বুধবার সকাল ১০ টায় মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র‍্যালিতে অংশ নেন সাজু। র‍্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেইটের সামনে এসে তিনি অসুস্থ হলে হাসপাতালে নেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, তীব্র গরমে ‘হিট স্ট্রোকজনিত’ কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, বিকেলে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us