• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৯:৩৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

৪ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:৩১

নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অভিযান পরিচালনা করে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

৪ মে শনিবার বিকেলে উপজেলার নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া এ অভিযান পরিচালনা করেন। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা।

অভিযানে র‌্যাব-১১ এর উপাধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া জানান, অভিযুক্ত দেওয়ান এন্টারপ্রাইজের মালিককে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ১(ঞ) ধারায় অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নিকটে জিম্মা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us