• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝড়ের কবলে পড়া বহু চড়ুই আশ্রয় পেল ইউপি চেয়ারম্যানের কক্ষে

৬ মে ২০২৪ সকাল ১১:২৯:১২

ঝড়ের কবলে পড়া বহু চড়ুই আশ্রয় পেল ইউপি চেয়ারম্যানের কক্ষে

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা মিঠামইনে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে হাজারো চড়ুই পাখি আশ্রয় নিয়েছে ইউনিয়ন পরিষদের কক্ষে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Ad

৫ মে রোববার সন্ধ্যা পর মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে।

Ad
Ad

রোববার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি ঝড়ে পড়তে থাকে। এর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে পাটের ছালার চট বিছিয়ে দেন। নিচে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা-শুশ্রুষাও করেন।

এলাকাবাসী আতিকুল হক রাজীব জানান, সন্ধ্যার পরে মিঠামইনে অনেক ঝড় হয়েছে। এই ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনে কাঁঠাল গাছে থাকা চড়ুই পাখিগুলো পড়তে থাকে। চেয়ারম্যান সাহেব দেখে পাখিগুলোকে তুলে পরিষদের নিজ কক্ষে এনে আশ্রয় দেন। এমন ভিডিও আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল জানান, ঝড়ের সময় গাছ থেকে চড়ুই পাখিগুলো পড়তে থাকে। এগুলো দেখে অনেক কষ্ট লাগে। তাই গাছের নিচে চট বিছিয়ে দেই। যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছি। কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হবে। ঝড় কমলে আস্তে আস্তে পাখিগুলোকে উড়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us