• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৯:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে পতাকা উত্তোলন

৬ মে ২০২৪ বিকাল ০৩:১৮:৪৩

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে পতাকা উত্তোলন

পটুয়াখালী প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৬ মে সোমবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

Ad
Ad

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়, সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মহিলা কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বকুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোষক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত ফিলিস্তিনকে স্বধীন রাষ্ট্রের মর্যাদা দেয়াড় দাবিতে জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯


Follow Us