• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ৫২ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

১০ মে ২০২৪ সকাল ০৯:৩৩:১৪

রাঙামাটিতে ৫২ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বিদেশি মদের চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

Ad

৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ৫২ বোতল মদ জব্দ করার পাশাপাশি মাদক কারবারি সাধন মনি চাকমা (৪২) ও কাজল পাল (৪০)কে আটক করা হয়।

Ad
Ad

রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মানিকছড়িতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে সাপছড়ি ইউপিস্থ ২ নং ওয়ার্ডের মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ সাধনমনি চাকমা (৪২) ও কাজল পাল (৪০) নামের দু’জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us