• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৪:০৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্যবসায়ীর ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরিয়ে দিলো পাখিভ্যান চালক

১৩ মে ২০২৪ দুপুর ০২:০০:৪৩

ব্যবসায়ীর ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরিয়ে দিলো পাখিভ্যান চালক

মেহেরপুর প্রতিনিধি: মেহররপুরের গাংনীতে ব্যবসায়ীর ফেলে যাওয়া টাকা ফেরত দিলো পাখিভ্যান চালক। পাখি ভ্যানের উপর ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরে পেলেন গাংনী উপজেলা শহরের কাঁচামালের আড়ৎ ব্যবসায়ী সাহাজুল ইসলাম।

১২ মে রোববার দুপুর ২টার দিকে টাকার মালিক সাহাজুল ইসলামকে পাখিভ্যান চালক স্বন্দীপন তার ভ্যানে ফেলে যাওয়া টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দেন।

এ সময় গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পাখিভ্যান চালক স্বন্দীপন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খ্রীস্টান সম্প্রদায়ের মনার ছেলে।

গাংনী বাজারের বিশিষ্ট সবজি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলাম বলেন, সকালের দিকে গাংনী কাঁচাবাজার এলাকা থেকে স্বন্দীপনের পাখিভ্যানে চড়ে আমার নিজ বাড়িতে আসি। টাকার ব্যাগটি ভ্যানের চালকের সিটের পেছনে হুকের সাথে ঝুলিয়ে রেখেছিলাম। ভ্যান থেকে নেমে যাওয়ার সময় টাকার ব্যাগটি নিতে ভুলে গেছিলাম। পরে ভ্যান চালককে খুঁজছিলাম। এসময় ভ্যান চালক স্বন্দীপন টাকার ব্যাগটি নিয়ে আমাকে খুঁজছিলেন। পরে বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনের মাধ্যমে আমাকে টাকার ব্যাগটি ফিরিয়ে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us