• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৫:৫৯ (14-May-2026)
  • - ৩৩° সে:

মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১৫ মে ২০২৪ বিকাল ০৩:৪২:০৯

মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ১৫ মে বুধবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

Ad
Ad

স্থানীয়রা জানায়, শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন। পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানায় স্থানীয়রা। নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।

Ad

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহত নারীর ক্ষতবিক্ষত মরদেহ স্বামীর বসত ঘর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করেছে। তার শরীরের বিভিন্নস্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে সে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী শাহজালালকে গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us