• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৮:১৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মোংলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১৯ মে ২০২৪ দুপুর ১২:১০:৪২

মোংলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলায় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

১৮ মে শনিবার দুপুরে উপজেলার পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোংলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে পৌর শহরের মোর্শেদ সড়ক, ১ জেটি ময়লাপোতা মোড় এলাকায় চিংড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, মোংলা উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us