• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে সেচ মৌসুমে নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা

১৯ মে ২০২৪ দুপুর ০১:২৩:০২

পার্বতীপুরে সেচ মৌসুমে নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউপি’র গুড়গুড়ি গ্রামে বরেন্দ্রর একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছেন কৃষকরা।

Ad

ওই গভীর নলকূপের সেচ পরিচালনা কমিটির সভাপতি মোরশেদ আলম বলেন, আমাদের বিগত দুই মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ ছিল ১৯ মে। ওই বিলে উল্লেখ ছিল ২৯ মে’র মধ্যে বিল পরিশোধ করতে না পারলে সংযোগটি বিচ্ছিন্ন করা হবে।

Ad
Ad

অথচ, এরই মধ্যে কাউকে কিছু না বলে বিদ্যুৎ বিভাগের লোকজন গত ১৪ মে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। ফলে এই সেচ পাম্পের অধীনের কৃষকরা বিপাকে পড়েন। তখন বাধ্য হয়ে সমুদয় বকেয়া টাকা পরিশোধ করে ১৭ মে শুক্রবার বিকেলে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগটি পুনরায় বিদ্যুৎ সংযোগ নেয়া হয়।

এ ঘটনায় একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কৃষকদের বাঁচানোর জন্য নানাবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ, বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা কৃষকদের বিপদের মধ্যে ফেলতে দ্বিধা করছেন না। এই বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগটি পুনরায় সংযোগ না নিলে প্রায় ৫০ বিঘা জমির ফসল হুমকির মধ্যে পড়তো।

বিষয়টি নিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর পার্বতীপুর সাব-স্টেশনের ডি.জি.এম এহতেশামের সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করেও তাঁর মতামত নেয়া সম্ভব হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us