• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৭:২৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

২৪ মে ২০২৪ সকাল ০৮:৩০:২০

রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বন্ধুদের সাথে মাহফিলে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় মরিয়ম আক্তার সারা নামের ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

Ad

২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার খান বাড়ির সামনে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মরিয়ম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গসিয়া এলাকার দুবাই প্রবাসী ইসরাফিলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা প্রবাসে থাকায় মরিয়ম ৩ বছর যাবৎ রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের নানা মো. শাহেব আলীর বাড়িতে তার মায়ের সাথে বসবাস করতো।

এলাকায় চলমান মাহফিলে বন্ধুদের সাথে যাচ্ছিলো মরিয়ম। যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us