• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:০৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

গাড়ির পিছনে ড্রাম ট্রাকের ধাক্কায় হেল্পার নিহত

২৯ মে ২০২৪ সকাল ১১:০৭:০৭

গাড়ির পিছনে ড্রাম ট্রাকের ধাক্কায় হেল্পার নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামে ড্রাম ট্রাকের এক হেলপারের মৃত্যু হয়েছে।

Ad

২৯ মে বুধবার সকাল ৮টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত হেলপার জুয়েলের বাড়ির ঠিকানা এবং পরিবারের পরিচয় পাওয়া যায়নি।

Ad
Ad

এ ঘটনায় ড্রামট্রাকটির চালক রুবেল হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দীন।

পুলিশ ইনচার্জ বলেন, একটি ড্রামট্রাক অজ্ঞাতনামা আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি জব্দ ও সেটির চালককে আটক করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা আর পরিবারের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us