• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৫:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত

২৯ মে ২০২৪ দুপুর ০২:৩৭:০৫

বাগেরহাটে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন।

Ad

২৯ মে বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধে দীর্ঘদিনের ঝামেলার জেরে এ হামলার ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজরা মশিউর রহমানকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাজরা মশিউর রহমান (৩০) হাজরাপাড়া গুচ্ছ গ্রামের মো. মাসুদের ছেলে। ঘাতক বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের এমতাজ শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মহসীন হোসেন জানান, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাজরাপাড়া গ্রামের বাইজিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় আপন মামাতো ভাই নিহত হয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us