• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:৩৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জের ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ

২৯ মে ২০২৪ বিকাল ০৩:৩৫:৪৮

হবিগঞ্জের ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জের ৩টি উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Ad

এবারের নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে হাজির হয়ে লাইনে দাঁড়ান। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা। তারা আশা করেন দিনব্যাপী সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad
Ad

৩টি উপজেলায় মোট ১৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us