• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা ও মেয়ের মৃত্যু

২ জুন ২০২৪ সকাল ০৭:১৬:০২

লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা ও মেয়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা ও চার মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Ad

১ জুন শনিবার সকালে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৪০) ওই গ্রামের আকবর আলীর স্ত্রী ও তার চার মাস বয়সী কন্যাশিশু জান্নাতুল ফেরদৌস।

Ad
Ad

পরিবার সূত্রে জানা গেছে, চার মাস আগে সন্তান জন্মদানের পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। ঘটনার দিন সকাল সাড়ে নয়টায় চার মাস বয়সী মেয়ে জান্নাতুলের মুখে বিষ ঢেলে দিয়ে তিনি নিজেও বিষপান করেন। এতে মা ও মেয়ে দুজনেই মারা যান।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us