• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:৫১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

৬ জুন ২০২৪ বিকাল ০৩:৩৮:৪৭

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

নওগাঁ প্রতিনিধি: ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা।

৬ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

Ad
Ad

জেলা খামার বাড়ি মিলনায়তনে এ মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে।

Ad

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপপরিচালকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভূঁইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনজুর এ মওলা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। এ সময় কৃষি অফিসের কর্মকর্তাসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us