• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫০:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে মা-নানিকে মারপিট করে স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ করলো সৎ সন্তানেরা

৬ জুন ২০২৪ রাত ০৮:০১:৫৬

রামপালে মা-নানিকে মারপিট করে স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ করলো সৎ সন্তানেরা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সৎ সন্তানেরা মারপিট করে পিতার ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করেছে মা ও নানিকে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা ও নানি। আহতরা হলেন, মাতা বেবীয়া বেগম (৪৫) ও নানি নূরজাহান বেগম (৬০)।

Ad

৩ জুন সোমবার বিকাল ৪টায় উপজেলার কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জুন বুধবার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত বেবীয়া বেগম।

Ad
Ad

জানাগেছে, উপজেলার কুমলাই গ্রামের বেবীয়ার সাথে বিয়ে হয় মৃত শেখ রুস্তুম আলীর সাথে। দুই বছর পূর্বে তার স্বামী মারা যান। স্বামী মারা যাবার পর তার বাড়িতে তার মাকে নিয়ে থাকতেন বেবীয়ারা। এরপরে তার সৎ সন্তানেরা সৎ মাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান শালিস করে বেবীকে তার পিতার ভিটেমাটিতে থাকতে বলেন।

এরপরে আবারো সৎ সন্তান গোলাম শেখ, তার আত্মীয় সেকেন্দার শেখ, হানিফা, হাসিনা বেগম, আলম ও হায়দার আলীসহ অজ্ঞাত ৫-৬ জন মিলে গত ৩ জুন সোমবার বিকাল ৪টায় মা বেবী ও নানি নূরজাহানকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত বেবীয়ারা বেগম বলেন, আমি স্বামীর জায়গা পাবো। কিন্তু সন্তানেরা আমার স্বামীর জায়গা থেকে বের করে দিয়ে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us