• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৬:৩৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

৯ জুন ২০২৪ সকাল ১০:৪৮:৫০

চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

Ad

৮ জুন শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারের জলিলের জুতা দোকান ও জোটন বাবুর জুয়েলার্স দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি মুদি, ১টি জুলেয়ার্স, ১টি জুতা দোকানসহ অন্তত আটটি দোকান পুড়ে গেছে।

চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান, ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিল না। তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us