• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০০:৩৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কাঠালিয়ায় হোটেল ম্যানেজারের উপর হামলা, টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

১৮ জুন ২০২৪ রাত ০৯:০৩:৩০

কাঠালিয়ায় হোটেল ম্যানেজারের উপর হামলা, টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকার আবুল হোটেলের ম্যানেজার আব্দুল রাজ্জাক (৪৫) ওপর নির্মমভাবে হামলা চালিয়ে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

Ad

১৭ জুন সোমবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার পূর্বছিটকি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহত আব্দুল রাজ্জাক পূর্বছিটকি এলাকার নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে সে কাঠালিয়া (আমুয়া) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আব্দুল রাজ্জাক অভিযোগ করে জানান, প্রতিপক্ষের সাথে আমার ঝড়ে ভেঙে পরা গাছ নিয়ে বিরোধ ছিলো। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মিমাংসা হলেও তা মেনে না নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ মজিবর রহমানের ছেলে বিজিবি সদস্য সুজন, সজীব, হাসিব এবং মনজু পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। শরীরের বিভিন্নস্থানে যখম করে সাথে থাকা নগত টাকা নিয়ে যায়।

অভিযুক্ত বিজিবি সদস্য সুজনের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিলেও নম্বর বন্ধ থাকায় তার মতামত পাওয়া যায়নি। তার ভাই সজিবের নম্বরে ফোন দিলেও তা রিসিভ করেনি।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us