• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৪:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সামান্য ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী পরিবার

২৪ জুন ২০২৪ সকাল ০৯:৫৫:০৫

সামান্য ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী পরিবার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মারপিট করে এক খামারীকে হত্যার অভিযোগ উঠেছে  প্রতিবেশীদের বিরুদ্ধে।

Ad

২২ জুন শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷

Ad
Ad

নিহতের নাম ইউনুস আলী (৫০)। তিনি ওই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। ইউনুস আলী পেশায় মুরগীর খামারী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।

নিহতের ছেলে গোলাম রসুল বলেন, ‘গত ২০ জুন বৃহস্পতিবার আমার মানসিক বিকারগ্রস্ত বড় ভাই শাহীনের সাথে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর সাথে রাস্তায় ধাক্কা লাগে। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকালে ওহাব আলীসহ আরও কয়েকজন মিলে আমার বড় ভাই শাহীনকে মারধর করে। পরে সন্ধ্যার দিকে আমি এবং আমার বাবা ইউনুস আলী এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তারা প্রথমে আমাকে মারধর করে সবাই মিলে আকড়ে ধরে রাখে। পরে আমার বাবাকেও তারা মারধর করে এবং ড্রেনের কাঁদায় চেপে ধরে হত্যা করে।

এ ঘটনায় অভিযুক্ত ওহাব আলীসহ তার পরিবারের লোজন পলাতক রয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী ওহাব আলীর সাথে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে, জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us