• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৭:৪৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

২৭ জুন ২০২৪ সকাল ০৮:১২:৪৭

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার-নওগাঁ আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে।                                    

Ad

২৬ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷

Ad
Ad

নিহতরা হলেন, দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম ও অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজনেই কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবা বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে, কে কলেজের সামনে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মোটরসাইকেল কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। আর ট্রাক অজ্ঞাতপরিচয় হওয়ায় কাউকে আটক করাও যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us