• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫১:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

১ জুলাই ২০২৪ সকাল ০৯:৪৪:০৪

নরসিংদীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: তিন মাসের বোনাস এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকরা।

Ad

৩০ জুন রোববার বেলা সাড়ে তিনটা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) ফ্যাক্টরীর সামনে অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের উপর কাঠের আসবাপত্র দিয়ে অগ্নিসংযোগও করে শ্রমিকরা।

Ad
Ad

এ সময় শ্রমিকরা দাবি করেন, গত তিন মাস ধরেই ওভারটাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেন নি। বরং দাবি উঠলেই নানা অযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এসবের প্রতিবাদেই ফুঁসে উঠে শ্রমিকরা।

এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us