• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে

১৮ জুলাই ২০২৪ সকাল ১১:০৯:২৩

কুষ্টিয়া থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াতের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে চলছে।

Ad

১৮ জুলাই বৃহস্পতিবার সরেজমিন ঘরে দেখা গেছে কুষ্টিয়া থেকে ঢাকা, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে কিছু কিছু গাড়ি চলাচল করছে।

Ad
Ad

শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাউকে মাঠে দেখা যায়নি।

জেলায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us