• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫২:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চার ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

৭ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৫২:২৩

চার ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আন্তর্জাতিক আখাউড়া ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার সীমিত পরিষরে স্বাভাবিক হয়েছে।

Ad

৭ আগস্ট বুধবার দুপুর একটার দিকে যাত্রী পারাপার স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম।

Ad
Ad

এর আগে সকাল ১০টার দিকে সারা দেশের পুলিশের কর্মবিরতি পালনে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এসময় আখাউড়া ইমিগ্রেশনে আটকা পড়ে শতাধিক পাসপোর্টধারী যাত্রী।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক কারণে আমরা সীমিত পরিষরে টুরিস্ট এবং বিজনেস ভিসা ছাড়া বাকিদের ইমিগ্রেশন আমরা করছি। তাছাড়া বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসাধারী ভারতগামীদের সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরই অনুমতি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বশীল কর্মকর্তারাও অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাচাই করে ভারতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us