• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৮:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে রেল লাইনে নাশকতা চেষ্টাকালে যুবক আটক

২১ আগস্ট ২০২৪ সকাল ০৯:০১:০১

পার্বতীপুরে রেল লাইনে নাশকতা চেষ্টাকালে যুবক আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা করার উদ্দেশ্যে পার্বতীপুর-দিনাজপুর রেল লাইনের প্যান্ডেল ক্লিপ খুলতে গিয়ে এক যুবক আটক হয়েছে।

Ad

২০ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় পার্বতীপুর রেলরুটের নুরনগর এলাকায় রেল লাইনের (ই.আর.সি) প্যান্ডেল ক্লিপ খোলার সময় হাতেনাতে তাকে আটক করে স্থানীয়রা। এ সময় ১৫টি (ই.আর.সি) ক্লিপ ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

Ad
Ad

আটক আসামি সাজেদুল ইসলাম (২৬) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুলপাড়ার ওবায়দুল ইসলাম স্বপনের ছেলে। স্থানীয়রা জানান, তার পিতা ওবাইদুল ইসলাম স্বপন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

দিনাজপুর জিআরপি থানার ওসি এমদাদুল হক জানান, এই ঘটনায় তার এক সঙ্গে থাকা আরও দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে। এ ব্যাপারে ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us