• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৭:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশি আটক

২৭ আগস্ট ২০২৪ সকাল ০৯:২০:১৯

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দানাজপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

Ad

২৬ আগস্ট সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। সেই সাথে তাদের সাথে থাকা ৩টি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

Ad
Ad

আটকরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রুহিগাও গ্রামের নগেন্দ্র রায়ের ছেলে হরিদাস চন্দ্র রায়, একই উপজেলার কুরিয়াল পুর গ্রামের দিলীপ রায়ের ছেলে পান চন্দ্র রায়, পীরগঞ্জ উপজেলার বেলসুয়া গ্রামের হরমোন রায়ের ছেলে শুভ রায় ও দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন চন্দ্র রায়।

দানাজপুর ক্যাম্পের হাবিলদার রেজাউল হাসান জানান, বেশ কিছু মানুষ ভারতে প্রবেশ করার চেষ্টা করাকালে বিজিবি তাদের ধাওয়া করে। এদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হবে।

এ বিষয়ে ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, শুনেছি ৪ জনকে আটক করেছে বিজিবি। আমার ইউনিয়নের নাকি দুইটি ছেলেও আটক হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us