• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০২:১১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

খাদ্য সংকটে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের বানভাসীরা

২৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬:২৩

খাদ্য সংকটে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের বানভাসীরা

কুমিল্লা প্রতিনিধি: বন্যার পানিতে ডুবে থাকায় কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় খাদ্য সংকট দেখা দিয়েছে। যাচ্ছে না কোন খাদ্য সামগ্রী। তাই তাদের ওখানে খাদ্য সামগ্রী পাঠানোর অনুরোধ জানিয়েছেন বন্যা কবলিত মানুষ।

Ad

বন্যাকবলিতদের সাথে কথা বলে জানা যায়, প্রচার-প্রচারণা ও মিডিয়া কভারেজের অভাবে দেশবাসীর কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে না তাদের এই দুর্দশার খবর।

Ad
Ad

স্থানীয়রা বলেন,  অনেকেই বিক্ষিপ্তভাবে সাহায্যের চেষ্টা করছেন, যা পর্যাপ্ত নয়। মনোহরগঞ্জ পুরো উপজেলা বন্যায় প্লাবিত হওয়ায় ভয়াবহ অবস্থা হওয়ায় সবাই পানিবন্দি হয়ে রয়েছে।

তাই স্থানীয়রা দেশের সবাইকে অনুরোধ জানিয়েছেন,  বন্যাকবলিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসার জন্য। মনোহরগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষদের খবর কেউ নিচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার তারা পাচ্ছে না। তাই ত্রাণ সহায়তার খুবই প্রয়োজন।

নৌকা, স্পিডবোট, পর্যাপ্ত পরিমাণ না থাকায় হাটবাজারে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের। তাই শিশু থেকে বৃদ্ধ সবাই অনাহারে দিন কাটাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us