• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৮:০৬ (14-May-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

২৯ আগস্ট ২০২৪ বিকাল ০৩:২৪:২৬

সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোস্টের দায়িত্বপূর্ণ্য এলাকায় দুর্গম দুলুছড়ি কুকুজ্যাছড়ি কেরেককাটাতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে দুস্থ, অসহায় ও গরীব জনসাধারণে মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Ad
Ad

এর আগে ১০ আর ই সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএস সি ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএস সি এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Ad

ক্যাম্পে চিকিৎসক জোনের মেজর মো. সাদমান সাকিব অসহায় হত দরিদ্র নারী পুরুষ ও শিশু রোগীকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ১০ আর ই ব্যাটলিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এ রকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us