• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০১:০১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় গাছের ডালে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

৩ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৪:৫৬

ভালুকায় গাছের ডালে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

Ad

২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় একটি জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা মর্গে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম জানান, স্থানীয় এক লোক জঙ্গলে গরু খুঁজতে গিয়ে ঝুলন্ত কঙ্কাল দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। গামছা ও লুঙ্গি একসাথে গিঁট দিয়ে ওই গাছের ডালের সাথে কঙ্কালটি ঝুলন্ত অবস্থায় ছিলো।

ধারণা করা হচ্ছে, ঝুলন্তের ঘটনাটি এক থেকে দেড় মাস আগের এবং বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us