• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৮:১৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগ

৪ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০৫:২৪

কালিয়াকৈরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈরে স্বামী সুজন মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী মল্লিকা আক্তারকে (২৬) হত্যার অভিযোগ উঠেছে।

৪ সেপ্টেম্বর বুধবার উপজেলার হিজলতলী বারেক সরকারের বাড়ির ভাড়া বাড়িতে ভোররাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। উপজেলার হিজলতলী এলাকায় বারেক সরকারের বাসায় ভাড়া থেকে স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করতো এবং স্বামী অটোরিকশা চালক ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের শাহজাহান আলির ছেলে সুজন মিয়ার সঙ্গে কয়েক বছর আগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া উত্তর বাগবের এলাকার আজমত আলির মেয়ে মল্লিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকতো।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us